জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল গুরুতর অসুস্থ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার ঢাকা ইবনেসিনা হাসপাতালে মেডিকেল নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে বলে জানান।

সাংগঠনিক ও পারিবারিক সিদ্ধান্তের পর তাৎক্ষনিক তার হার্টে রিং পরানো হয়।

যশোর জেলা প্রচার সেক্রেটারিবার্তাপ্রেরক অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সংগঠন ও তার পরিবার যশোরবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *