ছিনতাইয়ের ৩২ লাখ টাকাও প্রাইভেটকারের চালকসহ গ্রেপ্তার-৭

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিবেদক: অস্ত্রের মুখে প্রাইভেটকার আটকে যশোর রাজারহাট-চুকনগর মহাসড়কের জামতলা দোনার এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানি ‌‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এরপর যশোরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা জোর তৎপরতা চালিয়ে ঝিকরগাছার ঘোষল নগর ও বাঁকড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ৫৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ ৫৫০০ টাকাসহ টাকা পরিবহন করা প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজুসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে যশোর পোস্ট অফিস পাড়া এলাকার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে।

অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মোঃ রনি গাজী (২৬), যশোর ঝিকরগাছা উপজেলার ঘোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে মোঃ সুজন ইসলাম(৩৩), যশোর ঝিকরগাছা উপজেলার খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা(২১), যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে মোঃ ইমাদুল গাজী(৪৬)ও যশোর ঝিকরগাছা উপজেলার একই গ্রামের ইমদাদুল গাজীর ছেলে মোঃ নাসিম গাজী(১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি rtr মডেলের মোটরসাইকেল, দুইটি চাপাতি ও টাকা বহনের একটি ব্যাগ জব্দ করেছে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মন্জুরুল হক ভূঁইয়া  বলেন, ঘটনার পর পর যশোর পুলিশের কয়েকটি ইউনিট একযোগে ছিনতাইকারীদের ধরতে জেলা বিভিন্ন স্থান অভিযান চালায়। একপর্যায়ে জেলার ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের অভিযান চালিয়ে ১৬ লাখ ৫৫ হাজার পাঁচশত টাকা সহ ইমদাদুল গাজী(৪৬) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ছিনতাইয়ের ৫৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ ৫৫০০ টাকা জব্দ করা হয়। আসামেদের জিজ্ঞাসাবাদে টাকা বহনকারী প্রাইভেটকার চালক সাজুর সাথে আসামীদের নিবিড় সম্পর্ক ছিল। প্রাইভেটকার চালক সাজুর সহযোগিতায় এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছিল। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়েও অনুসন্ধান চলছে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগ ভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে প্রাইভেটকারযোগে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা। ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছিনতাইকারীদের ধরতে জেলা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে পুলিশ। ঘটনার কিছু সময় পর নগদ-এর সুপার ভাইজার আবু সাঈদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *