ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় শিক্ষার্থী নির্যাতন,বহিষ্কার-৩

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ শাস্তি প্রদান করা হয়। বহিষ্কৃতরা হলেন শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ হিশ শাফি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহাদত হোসেন শাওন এবং পাঠাগার সম্পাদক মো. রাহাত হোসেন। বহিষ্কৃত আব্দুল্লাহ হিশ শাফি ও শাহাদত হোসেন ভেটেরিনারি অনুষদ এবং মো. রাহাত হোসেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী।
জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাতে শহীদ জামাল হোসেন হলের সভাপতিকে সালাম না দেয়ার অভিযোগে মাকসুদুল হক ইমু নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করা হয়। এ সময় হলের কক্ষে আটকে রেখে স্ট্যাম্প দিয়ে মারধর করে ওই ছাত্রলীগ নেতারা। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *