চৌগাছায় জোড়ালাগা জমজ শিশুর জন্ম

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা  প্রতিনিধি : চৌগাছায় বুক জোড়ালাগা জমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী। মা ও বুক জোড়ালাগা জমজ শিশু দুটি বেশ সুস্থ আছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে, সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই।
শুক্রবার (৩ এপ্রিল) যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়ালাগা এই কন্যা যুগল। তবে শিশু দুটির মাথা হাত পা আলাদা।
জমজ শিশুকন্যার বাবা উজ্জ্বল হোসেন জানান, ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক জানিয়েছেন, শিশু দুটিকে অপারেশন করে আলাদা করার কোনো উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে।
উজ্জ্বল আরো জানান, শাপলা নামে তাদের দশ বছরের আরো একটি মেয়ে আছে। সে হাকিমপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
শিশুকন্যা দুটির মা খুরশিদা জানান, যমজ শিশু কন্যা দুটি নিয়ে তিনি এখন বাপের বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মসিয়ূরনগর গ্রামে অবস্থান করছেন। তাদের দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *