চৌগাছায় পিস্তল গুলি ফেন্সিডিলসহ পিতা-পুত্র আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি, যশোর:  যশোরের চৌগাছা উপজেলায় পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ পিতা পুত্র আটক হয়েছে।  মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন চৌগাছা কাবিলপুর এলাকার আব্দুল মান্নান (60)ও তার ছেলে জাকির হোসেন (30)। আটককৃতদের নামে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল গোলাম রব্বানী শেখ এবং  চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান  রাজিব বলেন, আসামিরা দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল।  মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে অস্ত্র ও মাদক দ্রব্যসহ আটক করা হয়। আটককৃতদের নামে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *