চুয়াডাঙ্গা সংবাদদাতা:চুয়াডাঙ্গায় বাসের সাথে নসিমনের সংঘর্ষে পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন।শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।