চট্টগ্রামে ১৮ লাখ টাকার আইসসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম সংবাদাতা: চট্টগ্রামে ১৮৫ গ্রাম আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

মঙ্গলবার ( ১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামিদ হোসেন ও ফারুক নামে দুই ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা আইসের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে ১৮৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে থাকে।

পরে সেগুলো চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *