তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: প্রথমবারের মতো যশোরে জেলা প্রশাসক ‘গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হতে যাচ্ছে যশোর শামস্-উল- হুদা স্টেডিয়ামে।
আগামী ৯ নভেম্বর ২০২৫ তারিখ হতে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন,জেলা প্রশাসন যশোরের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা যশোরের সহযোগিতায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সানে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” থেকে শুরু হতে যাচ্ছে ৯ নভেম্বর। তা চলবে ২০শে নভেম্বর পর্যন্ত।
এ ফুটবল টুর্নামেন্টে জেলার আটটি উপজেলার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবেন। দলগুলো যথাক্রমে সদর, অভয়নগর, শার্শা, চৌগাছা, বাঘারপাড়া, কেশবপুর, মণিরাপুর ও ঝিকরগাছা।
টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ২:৩০ মিনিটে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যথাক্রমে ৯, ১১, ১৩ ও ১৫ নভেম্বরে। এরপর বিজরী দলগুলো সেমিফাইনালে অংশগ্রহণ করবে। সেমিকাইনাল ম্যাচ দু’টি যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ নভেম্বরে। প্রতিটি ম্যাচ শেষে ম্যান অব ম্যাচ পুরস্কার ঘোষণা করা হবে। ফাইনাল খেলা শেষে টুর্নাসেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হবে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরক্কার। সবশেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি।
আয়োজকদের মতে, এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে।
এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে থাকবেন খুলনার বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মোঃ ফিরোজ শাহ। জেলা প্রশাসক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সমন্বয়ক ও এ্যাডহক কমিটির সদস্য মোঃ আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোর পুলিশ সুপার রওনক জাহান।