গোপালগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

নিউজটি শেয়ার লাইক দিন

 

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।
নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ড ভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যূরালের কাছে বিপরীত মুখি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় তিনটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *