গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

নিউজটি শেয়ার লাইক দিন

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে মফিজ (৬০) এক পাষণ্ড স্বামী । রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘাতক হাফিজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি। তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)। ঘটনার পর মফিজ পলাতক রয়েছে।

নিহতের বড় বোন হাফিজা, স্বজন ও স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। মফিজ প্রায়ই রহিমাকে মারধর করত। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে জেগে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। অপরদিকে ঘাতক হাফিজকে গ্রেফতারে জেলার বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *