গাইবান্ধায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিউজটি শেয়ার লাইক দিন

গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।সোমবার রাত ৯টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা (৫০) ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড় ভাই আদম আলীর (৫৫) সঙ্গে তার আপন ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিংয়ের সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এরই এক পর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি কাঁচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *