গাইবান্ধায় একসঙ্গে গর্তে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

গাইবান্ধা উপজেলা:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা কিশামত সদরে শুক্রবার দুপুরে বালুর গর্তে চাপা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- গাইবান্ধার সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আবির হোসেন (৫), হজরত আলী (৭) এবং তাদের মামাতো ভাই বেলকা কিশামত সদরের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া।
পরিবারের লোকজন জানায়, সম্প্রতি নানার বাড়িতে বেড়াতে আসে আবির ও হজরত আলী। সকালে মামাতো ভাই রিফাত মিয়াসহ তারা খেলতে যায়।
স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে বেলকা কিশামত সদর গ্রামে বালু দিয়ে রাস্তা নিমার্ণ করা হচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে বালু তোলার কারণে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে তারা খেলার সময় পাড়ের একাংশ ধসে পরলে সকলেই চাপ পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে দুপুরে তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ওই গর্ত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বেলকা ইউপি চেয়াম্যান ইব্রাহিম খলিলুউল্লাহ জানান, ঘটনাটি অতান্ত মর্মান্তিক। একসঙ্গে ৩ সন্তান হারিয়ে পরিবারে চলছে কান্নার রোল।
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. বুলবুল ইসলাম ও এসআই সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান তারা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *