খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন প্রলয় কুমার জোয়ারদার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

আজ (১৫ই জানুয়ারি) খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করেন।

গত নভেম্বর-২০২৩খ্রিঃ মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

এছাড়াও রেঞ্জ ডিআইজি কর্তৃক যশোর জেলার আরও সাত পুলিশ কর্মকর্তা ও একজন গ্ৰাম পুলিশ পুরস্কার প্রদান করেন।

তারা হলেন, যশোর সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান (নাভারণ” সার্কেল), যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই রাজেশ কুমার দাস, যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান (“ক” সার্কেল), যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম, যশোর কোতোয়ালি থানার এ এস আই মিয়া তৌহিদুল ইসলাম।

এ সময়ে সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন, আওতাধীন জেলা ও ইউনিটের নিয়মিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড, থানা এলাকায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা, উঠান বৈঠক সহ অন্যান্য সভা করার নির্দেশ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, খুলনা রেঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্ট বৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার প্রতিনিধি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *