খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

রাজনীতির ডেস্ক: বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার আইসিডিডিআর,বির রিপোর্টে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তার পরিবার জানে না।

 

বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক মামুন বলেন, “খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর ভিত্তিহীন ও মিথ্যা।”

করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে শনিবার বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় নমুনা দেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে করোনার নমুনা নেয়া হয়। বিকাল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন।

এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান। এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, “এটি চেয়ারপারসনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *