কেশবপুরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের কেশবপুর আবু সাঈদ (৪৫) নামে এক ভ্যান চালক কে কুপিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টর দিকে  উপজেলার সাতাশকাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধাার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত আবু সাায়ীদ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে

স্থানীয়রা জানান আবু সাঈদ দীর্ঘদিন ধরে ভ্যান চালাতেন। এর পাশাপাশি তিনি গ্রামগঞ্জে ভ্যান চালিয়ে পুরাতন ব্যাটারি ও তার প্লাস্টিক সামগ্রী ক্রয়-বিক্রয় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যারাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাত নটার দিকে সংবাদ আসে উপজেলার সাতাশকাটি গ্রামের একটি পুকুর পাড়ে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে রয়েছে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। পরে কেশবপুর থানা পুলিশকে জানান। রাত সাড়ে নটার দিকে পুলিশ ঘটনাস্থলেে গিয়ে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যয যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আবুুু সাঈদ এর লাশ উদ্ধার করেে ময়না ময়নাতদন্তের জন্য্য্য যশোর জেনারেলর হাসপাতালেে পাঠানো হয়। তবে কি কারনে কেে বা কারা হত্যা্যা করেছে সেটাা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভ্যান চুরির উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *