কেশবপুরে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার 

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলার পল্লী থেকে তারেক সরদার (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের মজিদ গাজীর বাড়ির পাশে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, তারেক সরদার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।  দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এগিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *