কৃষক সেজে চুরি হওয়া স্বর্ণ-নগদ টাকা ৭ মাস পর উদ্ধার করলো যশোরের ডিবি পুলিশ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে বাসগৃহ থেকে চুরি হওয়া স্বর্ণ অলংকার ও নগদ টাকা কৃষক সেজে ৭ মাস পর উদ্ধার করলো যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সোমবার দুপুর আড়াইটার দিকে যশোর শহরতলীর পুলের হাট এলাকায় অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দলের সদস্যরা অভিযান চালিয়ে চোরচক্রের অন্যতম সদস্য আবু সাইদ (৪০) কে আটক করতে সক্ষম হন। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে পুলের হাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী মঞ্জুশ্রী জুয়েলার্সে বন্ধক রাখা ২ ভরি ৪ আনা ২ রতি স্বর্ণালংকার ও বিক্রয়কৃত ২৮ হাজার টাকা উদ্ধার করেন। আটক আবু সায়ীদ পুলের হাট থানা এলাকার আব্দুল হামিদের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/05/FB_IMG_1652796745351.jpg
ডিবির এসআই মফিজুলের নেতৃত্বে কৃষক সেজে চোরকে আটকের দৃশ্য

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গত ২৯ই আগস্ট ২০২১ ইংরেজি তারিখ রাতে যশোর খড়কি বামনপাড়া (কারবালা) রোডের মৃত্যু কালাচাঁদ মিয়ার ছেলে রেজাউল করিমের বাড়ীতে জানালার গ্রীল কেটে গৃহে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৫০০ টাকা সর্বমোট ৪ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোররা। এঘটনার পরিপ্রেক্ষিতে রেজাউল করিম গত ১১ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/05/FB_IMG_1652796759981.jpg
চোরাইকৃত মাল উদ্ধারে শহরতলীর পুলেরহাটের মঞ্জুশ্রী জুয়েলার্সে ডিবি টিম

মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটি তদন্তের দায়িত্ব দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নিকট। জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার মামলাটির দায়িত্বভার গ্রহণের পর মামলাটি তদন্তের দায়িত্ব দেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এসআই মফিজুল ইসলামের নিকটে। এসআই মফিজুল ইসলাম মামলাটি তদন্ত করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করেন। এরপর চুরির সাথে জড়িত থাকার দায়ে ২২ই অক্টোবর ২০২১ তারিখে মুল চোর শাকিলসহ ৫ জনকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, ৩টি মোবাইল ফোন উদ্ধারেন। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোর চক্রের অপর সদস্য আবু সাঈদ। তাকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এসআই মফিজুর রহমান। একপর্যায়ে গতকাল দুপুর আড়াইটার দিকে কৃষক সেজে যশোর শহরতলীর পুলের হাটের তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আবু সায়ীদকে আটক করতে সক্ষম হন। পরে তার স্বীকারোক্তিতে পুলের হাট বাজারের এক স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *