কুমিল্লায় ট্রাক-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লার বুড়িচং উপজেলায় লবণবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১২টার দিকে হরিণধরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনমেন্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে কুমিল্লার ময়নামতি এলাকার একটি ক্লিনিকে নেওয়ার পর আহত এক নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *