কাস্টম কমিশনার সপরিবারে করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:উপসর্গ নেই তবুও কাস্টমস ও ভ্যাট বিভাগের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. এ কে এম নুরুজ্জামান বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট ঢাকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছে।

জানা যায়, সাধারণ ছুটির মধ্যেও বেশকিছু দিন অফিস করেছেন কমিশনার। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস করেছেন। গত সোমবার প্রাপ্ত রিপোর্টে কমিশনার, পুত্রসহ স্ত্রীর করোনা পজেটিভ এসেছে। তবে কারো করোনা উপসর্গ নেই। গতকাল থেকে বাসায় আইসোলেশনে কমিশনার। এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *