কাপ্তায় গেট খুলে দেওয়া হলো আরো বাড়তে পারে নদ-নদী গুলোর পানি

নিউজটি শেয়ার লাইক দিন

কাপ্তায় প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র।

রবিবার (২৫শে আগস্ট) সকাল ৮ টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট খুলে দেয়া হয়েছে।ফলো আরো বাড়তে পারে  দেশের নদ-নদী গুলোর পানি।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন 

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কাপ্তাই হ্রদের পানি ১০৮ এমএসএল হওয়ায় রবিবার সকাল ৮ টায় বাঁধের ১৬ টি জলকপাটে ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে কর্ণফুলী নদীতে।

তিনি আরও বলা হয়, বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্প্রীলওয়ের গেইট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *