স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের পাঁচ জেলার সুবিধাবঞ্চিত ৪৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের (প্রশাসন ও অর্থ) উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সেক্রেটারি আহসান কবির, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব নুর ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতা মোঃ দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন,
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। সুবিধাবঞ্চিত ও অসহায় সাংবাদিকরা ভবিষ্যতেও এ সহায়তা পেতে থাকবেন।”
চেক বিতরণ অনুষ্ঠান শেষে জেলার প্রধান সড়ক ও মহাসড়কের দুই পাশে থাকা মাইলপোস্ট, ট্রাফিক সিগন্যাল ও সড়ক নির্দেশক চিহ্নসমূহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য শহিদ জয়কে যশোর সদরের মুক্তেশ্বরী স্টার ক্লাবের পক্ষ থেকে “দায়িত্বশীল নাগরিক সম্মাননা স্মারক” প্রদান করা হয়। এসময় সম্মাননা ক্রেস্টটি তার হাতে তুলে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এবং যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
মুক্তেশ্বরী স্টার ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি এস এম ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।