করোনা রুখতে বাংলাদেশকে ৬২২২ কোটি টাকা ঋণ আইএমএফের

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:  বাংলাদেশের মানুষকে  করোনাভাইরাস মোকাবেলা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বিনা সুদে ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছেন দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) ৬ হাজার ২২২ কোটি টাকা।

বিনা সুদে বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছেন দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) ৬ হাজার ২২২ কোটি টাকা।

আইএমএফের ওয়েবসাইটে গত শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে।

কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।

এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কি না, তা ঘনিষ্ঠভাবে নজর রাখবে আইএমএফ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *