করোনা: পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনা আতঙ্কে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। জিনিউজ জানিয়েছে, শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, করোনার আতঙ্কের জের। করোনার হানা শিক্ষায়। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এর আগেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি। এদিন পর্যন্ত ক্লাস অথবা সেমিনার কোনো কিছুই করা হবে না। সেই মতো আজ সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আজ সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেই ওই একই নির্দেশিকা জারি করা হয়েছিল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *