চুয়াডাঙ্গা প্রতিনিধি :করোনা আক্রান্তের পর থেকে পুরোপুরি লকডাউন। বাড়ি থেকে বের হয়ে নিজের ক্ষেতেও যেতে পারছেন না আক্রান্ত ওই ব্যক্তিটি। এদিকে ঘামঝড়ানো ফসল ঘরে তোলার সময় হয়ে গেছে। আবাদি জমির ভ’ট্টা একেবারে পরিপক্ক। করোনা আক্রান্তের পর থেকে বাড়িতে আইসোলেশনে থাকায় জমির ফসল ঘরে তোলার উপযুক্ত হলেও নিরুপায় তিনি। সেই নিরুপায় অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে একদল পুলিশ। জমির পরিপক্ক ভ’ট্টা কর্তন করে ঘরে তুলে দিয়েছে পুলিশ সদস্যরা।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের করোনা আক্রান্ত ওই যুবকের ভ’ট্টাক্ষেতের পরিপক্ক ভ’ট্টা কর্তন করে দেয় জেলা পুলিশের একটি দল।
এ কর্মকান্ডের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। তিনি জানান, গত কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজেটিভ আসে ওই ব্যক্তির। তারপর থেকেই তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয় পুলিশ। লকডাউনের পর থেকেই তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। দৈনন্দিন কাজকর্ম থেকেও বিরত আছেন। এর মধ্যে পুলিশ জানতে পারে তার আবাদি একখন্ড জমির ভ’ট্টা পরিপক্ক হয়ে গেছে। অথচ তিনি হোম আইসোলেশনে থাকায় তা কাটতে পারছেন না।
খবর পেয়ে জেলা পুলিশের প্রধান জাহিদুল ইসলাম সিদ্ধান্ত নেন তার ক্ষেতের ভ’ট্টা কেটে দেয়ার। সেই নির্দেশ অনুযায়ী বুধবার দুপুরে জেলা পুলিশের একটি দল ওই ভ’ট্টাক্ষেতে গিয়ে ভুট্টা কর্তন করে। এরপর তা পরবর্তি প্রক্রিয়ার জন্য পৌছে দেয়া হয় তার বাড়িতে।
এ কাজে আরো অংশ নেন সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান ও পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীরসহ গ্রামের কিছু স্বেচ্ছাসেবী।
এ ব্যাপারে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কিন্তু করোনা আক্রান্তের পর থেকে কাজ করতে না পেরে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে পরিবারটি। তাই পুলিশ চেষ্টা করছে পরিবারটির পাশে থেকে সব ধরনের সহায়তা দেয়ার। তাই তার বাড়িতে নিয়মিত খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে