করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: করোনাভাইরাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহারের মৃত্যু হয়েছে । রবিবার (১৪ জুন) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুরবণ করেন।স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হবার পর গত ১০ তারিখ বুধবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৩ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *