করোনার ওষুধ বাজারের আসতে বছর লাগবে : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস আতঙ্ক দিন দিন বেড়ে চলেছে। বেড়ে চলেছে সংক্রমণ এবং মৃত্যুর হার। মানবদেহে এই রোগ কিভাবে মারাত্মক আকার ধারণ করে এবং ফুসফুস কেন অকেজ হয়ে যায় অথবা আর কাজ করতে পারে না সে বিষয়ে এখন তেমন কেউ সমাধান বের করতে পারেনি।

করোনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের পালম্যুনারি এলার্জী অ্যান্ড রিউমোটলজি বিভাগের প্রাক্তন পরিচালক এবং লাং অ্যান্ড অটোইমিউন লাং ডিজিজ বিশেষজ্ঞ ড. বদরুল চৌধুরী।
তিনি বলেন,গত বছর করোনাভাইরাস প্রথমে চীনে দেখা দিলেও এখন ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। দিন দিন আরও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বর্তমানে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১৪ হাজারের মতো মারা গেছে। মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এটা বিশেষ করে ছোঁয়াছে রোগ। করোনাভাইরাস শুরু হয় ইনফ্লুয়েঞ্জার মতো। যার ফলে এটি প্রথমে ফুসফুসে চলে যায়। ধীরে ধীরে একটা সময় আর ফুসফুস কাজ করতে পারে না। ফুসফুসে পানি জমে যায়।

এই করোনার ওষুধ বাজারের আসতে অন্তত আগামী বছর নাগাদ লাগবে বলেও জানান তিনি।-ভয়েস অব আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *