করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার বিকেল চারটা পাঁচ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যমুনা গ্রুপের পত্রিকা দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম জানান।
করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’আসায় গত ১৪ জুন এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন বাবুল। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।
তাদের ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে- শারিয়াত তাসরিন সোনিয়া, মনিকা নাজনীন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ খাতে ছড়িয়ে আছে এ গ্রুপের ব্যবসা।
দৈনিক যুগান্তর ছাড়াও যমুনা টেলিভিশনের মালিকানা রয়েছে যমুনা গ্রুপের হাতে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *