করোনায় আক্রান্ত সংসদ সদস্য মাশরাফি

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ:ক ভইরাসের শুরু থেকেই দেশের এ নিজ আসনের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফি। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করেছেন তিনি।

কয়েকদিন ধরে জ্বর থাকায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি। এরপর গতকাল (শুক্রবার) রিপোর্ট হাতে পান তিনি। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ হন দেশের সেরা এ অধিনায়ক। তবে জানা গেছে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন মাশরাফি।

ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।

করোনাভাইরাসের শুরু থেকেই দেশের এ নিজ আসনের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফি। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করেছেন তিনি।

নড়াইলে চালু করেছেন ডাক্তাদের হোম সার্ভিস। এ ছাড়াও নিজ খরচে করোনা পরীক্ষার বুথ স্থাপন করেছেন নড়াইল সদর হাসপাতালের সামনে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *