করোনাভাইরাস: উহানের ল্যাব-অ্যাক্সিডেন্টেই কি বিশ্বজুড়ে এই মহামারী?

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস কি চীনের তৈরি ‘জৈব অস্ত্র’! উহানের ল্যাব-অ্যাক্সিডেন্টেই কি বিশ্বজুড়ে এই মহামারী? এমন জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সৌজন্যে মার্কিন ডিন কুনৎজের প্রায় চার দশক আগে লেখা রহস্য উপন্যাস ‘দ্য আইজ অব ডার্কনেস’।

সেই উপন্যাসের দু’টি পাতার ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, উপন্যাসের দু’টি চরিত্র নিজেদের মধ্যে উহানের ল্যাবে তৈরি বিধ্বংসী জৈব অস্ত্র ‘উহান ৪০০’ নিয়ে কথা বলছে।
অস্ট্রেলিয়ার তথ্য যাচাই সংস্থা বলছে, ১৯৮১ সালে ছদ্মনামে লেখা এই বইটির যে সংস্করণ প্রকাশিত হয়, তাতে ‘গোর্কি ৪০০’-র কথা ছিল। তাহলে, ‘উহান ৪০০’ বইয়ের পাতায় এল কীভাবে? সংস্থাটির দাবি, ১৯৮৯ সালের সংস্করণে লেখক হিসেবে স্বনামে এই বদল ঘটান ডিন। কারণ ততদিনে সোভিয়েত ইউনিয়নের (এখন রাশিয়া) সঙ্গে আমেরিকার ঠাণ্ডা যুদ্ধ প্রায় শেষের দিকে। আমেরিকার নতুন শত্রু হিসেবে উঠে এসেছে চীন। সূত্র: আনন্দবাজার

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *