করোনাভাইরাসে আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পেটার ডাটনের করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ ধরা পড়েছে। শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। ঘুম থেকে উঠে তিনি জ্বর ও কণ্ঠনালীতে অস্বস্তি অনুভব করেন। স্বাস্থ্য পরীক্ষার পর ডাটনের করোনাভাইরাস পজিটিভ আসে। পেটার ডাটন এরপর কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করেছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডাটন তার টুইটার অ্যাকাউন্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য-সম্পর্কিত তথ্যের নিয়মিত আপডেট সবাইকে জানাবেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *