কক্সবাজারে বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু,বন্ধু গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার প্রতিনিধি:বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে ঢাকার এক তরুণীর মৃত্যু হয়েছে, যার জন্য সন্দেহভাজন হিসেবে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত স্বর্ণা রশিদের (২১) বাড়ি পুরান ঢাকার চকবাজারের বেগম বাজার এলাকায়। তার বাবা একজন ব্যবসায়ী। ‘এ’ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান জানান, গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় স্বর্ণাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধুরা। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান তারা। পরে রাতে আবার তাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওয়ালী আহমদ খান নামে স্বর্ণার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের সঙ্গে বেড়াতে আসা বন্ধু ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিদর্শক খায়রুজ্জামান  বলেন, শুক্রবার সকালে কয়েকজন বন্ধুসহ স্বর্ণা কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল জামানে ওঠেন। বিকালে তারা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে হোটেলে ফেরেন। এরপর স্বর্ণা অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *