লঞ্চ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯

নিউজটি শেয়ার লাইক দিন

বরিশাল প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসে পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পিবিআইয়ের সদস্যরা এসেছে। তারা তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিতরে আরও মৃতদেহ থাকতে পারে যে কারণে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে । সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই সব কিছু পুড়ে অঙ্গার হয়ে যায়।

 

One thought on “লঞ্চ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯

Comments (1)

Your email address will not be published. Required fields are marked *