এতিম দারিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবী-হিজাব বিতরণ করলো ‘ভ্রাতৃত্বের বন্ধন’
স্টাফ রিপোর্টার: এতিম দারিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবী-হিজাব বিতরণ করলো ‘ভ্রাতৃত্বের বন্ধন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (৩০শে আগস্ট) বেলা সাড়ে ১১ টায় যশোর জেলার শার্শা উপজেলার র্পাঁচপোতা বাজার ঈদগাহ ময়দান ৭০ জন এতিম ও দারিদ্র শিশুদের মাঝে এ সব পাঞ্জাবী-হিজাব বিতরণ করেন সংগঠনটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা জিয়াউল হক (সাবেক চেয়ারম্যান ৭ং নাভারণ ইউনিয়ন) এতিম ও দারিদ্র শিশুদের মাঝে এ সব পাঞ্জাবী-হিজাব তুলে দেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আলী (বিশিষ্টজন), নির্বাসখোলা ইউনিয়নের সাবেক মেম্বার জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মো : শহিদুল সরদার, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু জার গিফারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘ভ্রাতৃত্বের বন্ধন’ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন মাওলানা আকরাম আলী।