এক দিনের ব্যবধানে যশোরে আরো একজনকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি, যশোর: গত এক দিনের ব্যবধানে যশোরে আবারো আব্দুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের মোল্লাপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে বেজপাড়া কবরস্থান এলাকায় দুবৃত্তরা রমজান আলী নামে এক যুবককে তাড়িয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ এ হত্যাকান্ডের কোন কুল কিনারা পেতে না পেতেই আজ আবার আব্দুর রহমানকে হত্যা করলো দুবৃত্তরা।

নিহতের স্বজনরা জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে মোল্লাপাড়া এলাকার আকরাম-আল-হোসেনদের সাথে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমানকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জমি-জমা সংক্রান্তে বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় এসে মামলা করেনি। মামলা করলে পুলিশ ঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *