একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি: খুলনায় একই পরিবারের ৩জনকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা নিহতদের বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, হাবিবুল্লাহ গাজী (৪২), তার স্ত্রী বিউটি (৩৫) ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে টুনি (১৩)। নিহত হাবিবুল্লাহ গাজী একই এলাকার আব্দুল মাজেদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতের কোন একসময় তাদেরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন,সকালে স্থানের মাধ্যমে খবর পায় পুকুরে তিনটি মৃত্যু দেহ পড়ে আছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে গিয়ে পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে গুলোর শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে কুপিয়ে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়েছে। এঘটনায় থানায় তিনটি মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ তদন্ত করছে ঘটনার আদ্যপ্রান্ত জানার জন্য। এর পরেই বলা যাবে কে বা কারা তাদের কে কেন হত্যা করেছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *