উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি,যশোর: যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের চলচিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানার স্বামী এ. কে. এস. ওয়াহিদ সাদিক। মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের নিজ বাড়িতে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন।
এ সময় চিত্রনায়িকা শাবানা, কেশবপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল হালিম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস শহীদ, সুমন সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে চিত্র নায়িকা শাবানা বড়েঙ্গা গ্রামবাসীসহ কেশবপুরের সর্বস্তরের মানুষের নিকট তাঁর স্বামীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *