স্টার রিপোর্টার: ঈদকে সামনে রেখে সংগঠিত হচ্ছিল আন্ত:জেলা গ্রিল কাটা চোর সিন্ডিকেটের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চাইলে ৬ জনকে আটক করেন। তবে পুলিশের উপস্থিত বুঝতে পেরে পালিয়ে গেছে আরো ছয় থেকে সাত চক্রের সদস্য।
রোববার (১৭ই মার্চ) সকালে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
গ্রেফতার আসামিরা হলেন – আমজাদ হোসেন, আলী রাজ বিশ্বাস, হিটার রাজ, অপূর্ব, মন্টু এবং হৃদয় হোসেন আকাশ। গ্রেফতারকৃতদের সবার বাড়ি শহরের শংকরপুর ও টিবি ক্লিনিক মোড় এলাকায়।
প্রেস বিফ্রিং জুয়েল ইমরান বলেন, যশোর কোতোয়ালী মডেল থানার এসআই তাপস কুমারের নেতৃত্বে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের আনছার ক্যাম্প সংলগ্ন বিলপাড়া বড় পুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আমজাদ হোসেন আকাশসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তখন আল-আমিন ওরফে চোর আলামিনসহ আরও ৫/৬ আসামি পালিয়ে যায়।
এছাড়া গ্রেফতার ও পালিয়ে যাওয়া আসামিদের ফেলে যাওয়া ছয়টি অবিস্ফোরিত বোম সাদৃশ্য ককটেল, পাঁচটি জর্দ্দার খালি কৌটা, আটটি মার্বেল, দু’টি লাল রংয়ের কসটেপ, ১৭টি জালের কাটি, তিনটি প্লাস্টিকের স্যান্ডেল, তিনটি গাছি দা, তিনটি লোহার চাইনিজ কুড়াল এবং দু’টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পালিয়ে অপরাধীদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আটক অপরাধীরা রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে সংঘটিত হচ্ছিল। ঈদে যে সময় বাসা ফাকা করে মানুষজন গ্রামের বাড়িতে যাবে। ঠিক তখনই এসব অপরাধীরা ওইসব বাসা বাড়ির গ্রিল কেটে চুরি করার পরিকল্পনা করছিল। এক পর্যায়ে। শনিবার দিবাগত রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করা হয় এবং চুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি ও ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান এ কর্মকর্তা।