ইয়াবা বিক্রির সময় ইউপি সদস্যসহ আটক ৪

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় স্থানীয় ইউপি সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড়শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বেচাকেনার কিছু টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বড়াইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর গৌসাইপুর গ্রামের মেম্বার মো. কবির হোসেন (৩৮), মো. জালাল মিয়া(৪০), মোকাদ্দুস মিয়া (৪২) ও ইয়াবা সম্রাট রুহুল আমিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের চরগৌসাইপুর গ্রামের ব্যাপারীবাড়ির মোড়ের রাস্তায় ইয়াবা বেচাকেনা করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকায় কেউ মুখ খুলে না। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় জানান, তাদের বিরুদ্ধে মাদকের আইনে মামলা করে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *