ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের সভাপতিসহ ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
নিজস্ব প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের সভাপতিসহ ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন।
শনিবার (২৮ জুন) দলটির মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে হামদান পরিবহনের একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতরা হলেন, যশোরের মধুগ্রাম আড়পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মুজাহিদ জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ গ্রামের ইনসান আলির ছেলে ও নোয়াপাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার আব্দুল জালিল (৬৫), ডাক্তার আব্দুল হালিম (৫৫), ইসলামী আন্দোলন যশোর জেলা দায়িত্বশীল মাওঃ মোস্তফা(৩৪) মুফতি আব্দুর রহমান (৫২) মুফতি আবু বকর (৪৩) এবং পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব (৩২)।
এ ঘটনায় আহত ১০/১২জনকে আসংখা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়কের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।