আম পাতার যত গুন

নিউজটি শেয়ার লাইক দিন
অনলাইন ডেস্কআমের পাশাপাশি আম পাতাতেও থাকে অনেক উপকারি উপাদান। এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্য়ান্টিঅক্সিডেন্ট, খনিজ উপদান। আয়ুর্বেদ শাস্ত্রে আম পাতা ব্যবহারে কী কী রোগ নিরাময় হয়, তার বর্ণনা দেওয়া রয়েছে। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপদান থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল।

আম পাতার ৭ আশ্চর্য স্বাস্থ্যগুণ:

১. যদি আপনার খেতে বসে বার বার হেচকি ওঠে তাহলে, আম পাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরুন। দেখবেন, দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবেন।২. বাতের সমস্যা থাকলে কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সেই পানি খান। উপকার পাবেন।

৩. আঁচিল নিরাময়ে আম পাতা খুবই উপকারি। আম পাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়োর মধ্যে সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান। দ্রুত সেরে যাবে।

৪. প্রতিদিন সকালে আম পাতা শুকিয়ে গুড়ো করে এক গ্লাস পানিতে মিশিয়ে খান। কিডনিতে পাথর জমার সমস্যা থেকে রেহাই পাবেন।

৫. আমপাতা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে।

৬. আপনি যদি শ্বাস কষ্টে ভুগেন তাহলে প্রতিদিন সকালে আম পাতা দিয়ে তৈরি চা খান। উপকার পাবেন।

৭. আম পাতার সাহায্যে ক্ষত নিরাময়ে করা সম্ভব। আম পাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষত স্থানে লাগান। উপকার পাবেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *