আমেরিকায় করোনায় একদিনেই মারা ২ হাজার মানুষ!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ১৯ হাজার ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৮৮ হাজার ৫৪৩ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৩৯ জন করোনায় প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো এ তথ্য জানায়।

ভাইরাসটিতে সবচেয়ে বিপর্যস্ত দেশটির জনবহুল অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। শুধু এখানেই কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখের কাছাকাছি। এরমধ্যে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে অঙ্গরাজ্যটিতে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১৬০ জন্য। অর্থাৎ বিশ্বের সবচেয়ে আক্রান্ত যুক্তরাষ্ট্রেই। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৯১ জন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *