আমেরিকার ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করে বেকায়দায় ইসরায়েলি সাংবাদিক

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক পত্রিকার একজন সাংবাদিক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি এবং আহতদের ইসরায়েলের হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যাপারে একটি পোস্ট মন্তব্য করে বেকায়দায় পড়েছেন। টুইটার থেকে তার মন্তব্য সরিয়েই ক্ষ্যান্ত দেননি কর্তৃপক্ষ, অ্যাকাউন্টটিও স্থগিত করা হয়েছে।

জ্যাক খূরি নামের ওই সাংবাদিকের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তিনি টুইটার পোস্টে বলেছেন, দৈনিক হারেৎজ থেকে পাওয়া তথ্য অনুসারে আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে তেল আবিবে নেয়া হয়েছে। জ্ঞাত সূত্র অনুসারে, এসব সেনাকে তেল আবিবের সুরাস্কি মেডিক্যাল সেন্টার হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই পোস্টে জ্যাক খুরি আরো বলেছেন, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন যে, হাসপাতালে ডাক্তার ও স্টাফরা আমেরিকার সেনাদেরকে সর্বোচ্চ সেবা দেবে। গতকাল বুধবার লেখা এই পোস্টকে আমেরিকাভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ডিলিট করে দিয়েছে এবং তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে।

বুধবার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটি এবং ইরবিলের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালেও মার্কিন সেনারা ইরানের একটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করতে পারেনি। সূত্র : পার্সটুেডে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *