আমিরের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত রাজশাহী, ফাইনালে খুলনা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন প্রতিবেদক: বঙ্গবন্ধু বিপিএলে মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ে রাজশাহী রয়েলসকে বিদায় করে ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। খুলনার পক্ষে মোহাম্মদ আমির একাই নেন ৬ উইকেট! এটিই চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেট।

সোমবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৩ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে খুলনা।
১৫৯ রানের জবাবে নির্দিষ্ট ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে রাজশাহী। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৭৬ রান করেন শোয়েব মালিক।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *