আবেদির শুন্যতা পূরণ হওয়ার নয়- আরজু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রির্পোটার:  ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদনও স্মরণসভায় করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশন। ২৭ শে জানুয়ারি ২০২০ যশোর ব্র্যাক লানিং সেন্টারে স্যার ফজলে হাসান আবেদের স্মরনে এ  শোকসভা আয়োজন করে জাগরণী ফাউন্ডেশন।

স্মরণসভায় জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আজাদুল কবির আরজু তার  সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,কাউকে নিয়ে শোক বইতে কিছু লেখা খুবই কঠিন, আবেদ ভাই সেইরকম একজন মানুষ । এটা একটা বিরাট শূন্যতা যা বলে শেষ করা যাবে না। দেশে ফজলে হাসান আবেদের  শুন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি  ব্র্যাক প্রতিষ্ঠা করেছিলেন  জন মানুষের জন্য।  স্মরণসভায়  প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. অপু সরোয়ার ও বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধানগণ ।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *