আফ্রিকার বিমানবন্দর সুরক্ষায় বাংলাদেশের নারী পুলিশ

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা আফ্রিকার আফ্রিকার দেশ কঙ্গোর বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব পেয়েছেন।শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।
জাতিসংঘের পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

বাংলাদেশ থেকে আট হাজার পাঁচশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪ এর নারী শান্তিরক্ষীরা।

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, “আমরা শুধু দেশের মাটিতেই নয়, জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।”কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতই এবারেও আমরা সফল হব।

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিদেশে সংঘাতময় দেশসমূহে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গো বাসীর মনে নতুন আশার আলো সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *