আজ যশোরে ৯৪ নমুনা পরীক্ষা করে ৩৫ করোনা রোগী শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : আজ যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইলের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের এবং ঝিনাইদহের ২৫ জনের নমুনা পরীক্ষা করে একজনকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। আর সাতক্ষীরার দুইজনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। যবিপ্রবির ল্যাবে মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *