নিজস্ব প্রতিনিধি:আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে তিন জেলার আরো ৩১২ করোনা রোগীর নমুনা পরীক্ষা করে ১০৭টি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ২০৫টির নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। সোমবারে যশোর জেলার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯টি পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার ৫০টি নমুনা পরীক্ষা করে ২০টি এবং নড়াইলের ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮টি পজেটিভ ফল পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম মঙ্গলবার দুপুরে সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।