আগামীকাল থেকে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:আগামী ৪ থেকে ১৭ অক্টোবর দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ছয় থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।তিনি বলেন, অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের কেন্দ্রে নিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, ‘আশা করি কোনো শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়বে না, এমনকি কেউ বাদ পড়লেও তাদের পরে খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না।’

দেশে বর্তমানে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক কোটি ৯৩ লাখ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *