আওয়ামী লীগ করলে কেউ নৌকার বিরুদ্ধে দাঁড়ায় না- শেখ আফিল উদ্দিন

নিউজটি শেয়ার লাইক দিন

আব্দুল্লাহ আল মামুন: কোন ব্যক্তি জন্মগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলে সে কখনো নৌকার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।

আজকে যারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ নৌকার বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমে গেছেন তারা কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তারা উপরে উপরে আওয়ামী লীগ করতেন। আর ভিতরে ভিতরে অন্য দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কারণ আওয়ামী লীগের পরিবারের সন্তানরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারে না। তাই সবার জেনে বুঝে নৌকা প্রতীককে ভালোবেসে ভোট দেয়ার অনুরোধ রইলো।

সোমবার  (১ল জানুয়ারি) তারিখে বেনাপোল বল ফিল্ড মাঠে উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনীয় জনসভায় অংশ নিয়ে শেখ আফিল উদ্দিন এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন দিয়েছেন। আমার চেহারা দেখে আমাকে মনোনয়ন দেয়নি। আমার যোগ্যতা, আমার জনপ্রিয়তা, আমার উন্নয়ন ও আমার এলাকার অবস্থান দেখেই তিনি চতুর্থবারের মতো আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। তাই আমি আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকেই আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে নৌকা প্রতীককে বিজয়ী করবেন এবং শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরো বেগবান করবেন।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর শার্শা -১ আসনে জননেত্রী শেখ হাসিনা বুঝেশুনে তার বিচক্ষণতা দিয়েই শেখ আফিল উদ্দিন কে মনোনয়ন দিয়েছেন। শেখ আফিল উদ্দিনের বাইরে তিনি আর কাউকেই আসনটিতে দেখতে চান না। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মামা খালু দিয়ে নির্বাচনে জেতা যাবে না। জামাত-বিএনপির ঘাড়ে ভর দিয়ে নির্বাচনে জেতা যাবে না। আমাদের সকলকেই নৌকার পক্ষে কাজ করতে হবে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময়ে সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওয়াহিদ, সেক্রেটারি সোহরাব হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুলসহ প্রমূখ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *