আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁদপুর প্রতিনিধি: অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।’ আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশ পন্থী আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন।

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা বলেন, আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই এই দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে।’

এ পথসভায় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *